
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়া ভেড়ামারায় সন্ত্রাসী হামলায় নিহত পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় প্রামানিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১২ আগষ্ট) সকাল ১০ টায় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভেড়ামারা শাখার উদ্যোগে হিন্দু সম্প্রদায় এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, ভেড়ামারা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর চাঁদ কুন্ডু। মানববন্ধনে নিহত সঞ্জয়ের স্ত্রী বিথী রানী প্রামানিক মানববন্ধনের ব্যানারে হত্যাকারীদের ছবি না থাকায় হতাশা প্রকাশ করেন। তিনি বক্তব্যে বলেন, শোভন সহ সকল হত্যাকারীদের যেন ফাঁসি হয়। হত্যায় ব্যবহৃত সকল অস্ত্র যেন উদ্ধার করা হয়। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, তিনি জানতেন না তিনি প্রেগনেন্ট।এখন তার কি হবে? তার সন্তানের কি হবে?
নিহতের ভাই সম্পদ কুমার তার দাদার মর্মান্তিক মৃত্যুর কথা উল্লেখ করে বলেন, আমার দরজার সামনে তাকে গুলি করে ফেলে দিয়ে নির্মমভাবে এলোপাথারি আঘাত করা হয়। আমার হাতের উপর দিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে দাদার মৃত্যু হয়েছে। দাদা মৃত্যুর আগে জ্ঞান থাকা অবস্থায় সকল আসামীদের নাম বলে গেছে। শোভন দাম্ভিকভাবে বলেছিল, দেখ আমি শোভন আমি ভেড়ামারায় রাজত্ব করব, তুই সঞ্জয় তোর সময় শেষ।
পরবর্তীতে মানববন্ধনে যোগদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, তারা আওয়ামী লীগের পক্ষ থেকে মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল দেবনাথ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, মিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তি সঞ্চয় পাল, সাধারণ সম্পাদক কাঞ্চন হাওলাদার, ভেড়ামারা পূজা উদযাপন কমিটির অন্যতম নেতা অসিত কুমার সিংহ রায়, জগৎ জননী মাতৃমন্দিরের সাধারণ সম্পাদক অসীম কুমার।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত