
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি বাসে তল্লাশি করে ৪০০ পিস নিষিদ্ধ ইয়াবাসহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ আগস্ট) দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাসান মাহমুদ মোর্শেদ (৩১) ও পার নওগাঁ সরকার পাড়া এলাকার এনামুল হকের ছেলে সনি (৩২)।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হাসান জানান, শনিবার ভোর ৫ টায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁ গামী একতা পরিবহন নামে একটি বাসে যাত্রীবেসে আসছিল দুই মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে ওই বাসটিতে তল্লাশি করা হয়। এসময় দুই যাত্রীর কাছে থেকে ৪০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান