
মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর উপলক্ষ্যে ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) শুভ উদ্বোধন উপলক্ষে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
আগামী ৯ তারিখ এ আরো ১০৮ টি ঘর বিতরণ করা হবে। নলডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান সোমবার বেলা সাড়ে ৩টায় উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান।
নলডাঙ্গা উপজেলায় প্রথম থেকে ৪র্থ ধাপ পর্যন্ত পৌর এলাকা সহ উপজেলায় মোট ৪৮৫ টি উন্নত মানের রঙিন পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে। বর্তমানে এ উপজেলায় গৃহহীন বা ভূমিহীন না থাকায় গৃহহীন মুক্ত ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ওই সময় বিস্তারিত আলোচনায় অংশ নেয় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) অফিসার রাকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওমর খৈয়াম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার, পল্লী বিদ্যুতের এজিএম আল ইমরান, প্রমূখ সহ সাংবাদিক বৃন্দ প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল