
রবিউল হাসান লায়ন: ‘মুজিববর্ষ’ উপলক্ষে জামালপুরে চতুর্থ পর্যায়ের ২য় ধাপে জমিসহ ঘর পাচ্ছেন আরও ২২৩ টি পরিবার। এর মধ্যে ৯৯টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে শতভাগ ভূমিহীনমুক্তও গৃহহীনমুক্ত উপজেলা হতে যাচ্ছে জেলার ইসলামপুর ও সরিষাবাড়ী উপজেলা। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, ভূমিহীনমুক্ত হলেও এই প্রক্রিয়া চলমান থাকবে। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে কোনো ভূমিহীন পাওয়া গেলে দ্রুত সময়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমির মালিকানার সাথে এই বাড়িতে থাকছে দুটি করে শোয়ার ঘর, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বারান্দা, বিদ্যুৎ ও সুপেয় পানির জন্য নলকূপ। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২