
জয়পুরহাট প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. মোমিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম হক্কানি, রাজা চৌধুরী, জাহিদুল আলম বেনু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো, তথ্য ও গবেষণা সম্পাদক কৃষিবিদ তুহিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু, সাধারণ সম্পাদক কালীচরণ আগরওয়ালা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২