
রবিউল হাসান লায়ন : বুধবার বিকালে জামালপুর পৌর শহরের বিলপাড়া এলাকায় রুপারী ব্রিক্স এ বন্দেরবাড়ী যুব সমাজের
উদ্যোগে বন্দেরবাড়ী টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শহিদুল ইসলাম সজিবের সার্বিক সহযোগিতায় খেলার উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান ।
এসময় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মমিন,যুব নেতা মামুন পাটুয়ারী,জামালপুর ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমীর পরিচালক সাব্বির হোসেন শ্যামল, আইসোটেক আর্কিটেক্ট এন্ড কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী হাফিজুর রহমান মিজান, রাফিউ উদ্দিন সজল, গোলাম সামী ছাব্বির,আপন বাঁধন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় টর্চে জিতে বিকাশ একাদশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা ৭ ওভার ৩ বলে অল আউট হয়ে ৬৯ রানে খেলার ইতি টানে। পরে সৌরভ একাদশ বন্দেরবাড়ী ৬৯ রানের বিপরীতে খেলতে নেমে কোন উইকেট না হারিয়ে ৪ ওভার ৪ বলে বিজয় অর্জন করে।
সৌরভ একাদশ বন্দেরবাড়ী দলের সর্বোচ্চ ৫৭ রান করে শাহেদ আলী দলকে বিজয়ী করেন। টুর্নামেন্টে সর্বমোট ১৬ টি দল অংশগ্রহন করবে, প্রতিটি খেলা নক আউট সিস্টেমে চলবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি