
মোঃ মনির হোসেন সোহেল: চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালী চাটখিলের কৃতি সন্তান লায়ন এর সাবেক ইন্টারন্যাশনাল গভর্নর ও ভাইস এরিয়া লিডার ওয়াহিদুর রহমান আজাদ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য সাব কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নির্দেশে ওবায়দুল কাদের এর স্বাক্ষরিত গত ৩১ জুলাই অনুমোদনকৃত কমিটিতে তাকে এ পদে নির্বাচিত করা হয়।
তিনি চাটখিল উপজেলার ছয়ানি টগবা মুন্সি বাড়ির মৃত আলহাজ্ব গোলাম মাওলার ছেলে। তিনি এই পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, চাটখিল প্রেসক্লাবের সভাপতি শোয়েব হোসেন বুলু ও সাধারণ সম্পাদক মামুন হোসেন প্রমূখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান