
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব অশোক কুমার সিংহ, পিপিএম (বার), কোর্ট ইন্সপেক্টর, সদর কোর্ট, বগুড়া’কে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার (০১ আগস্ট উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম পুলিশ সুপার, বগুড়া মহোদয়।
এ সময় সদ্য বিদায়ী অতিথি তার বক্তব্যে বর্ণাঢ্য চাকুরি জীবনের স্মৃতিচারণ করেন এবং চাকুরি জীবনে অবসর জনিত সময়ে এমন সম্মানজনক বিদায় পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন। সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় বিদায়ী অতিথির বিভিন্ন কর্মদক্ষতার নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিত স্মৃতিচারণ করাসহ বিদায়ী অতিথির জন্য দোয়া ও ভবিষ্যতের জন্য নিরষ্কুশ শুভকামনা জ্ঞাপন করেন। সবশেষে জেলা পুলিশ বগুড়া’র পক্ষ থেকে ফুল ও সম্মাননা স্মারক উপহার দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল