
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আওতায় পঞ্চম পর্যায়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে তিনি ভার্চুয়ালি দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনকালে এ মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।রবিবার (৩০ জুলাই) সকালে ভার্চুয়ালি হোসেনপুর উপজেলার মডেল মসজিদ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, উলামায়ে কেরামগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানান, মডেল মসজিদগুলোয় শীতাতপনিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এ ছাড়া থাকবে হজ গমনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণকেন্দ্র, গবেষণাকেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও পবিত্র কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক সম্মেলন কক্ষ।
আরও থাকছে ইসলামি দাওয়াত, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র ও মসজিদের সঙ্গে দেশি-বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধা।কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, গণপূর্ত বিভাগের মাধ্যমে জেলার হোসেনপুর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় উদ্বোধন করা হয়।এর আগে কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া, কটিয়াদী ও কুলিয়ারচর উপজেলার ৪টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়।উপজেলার মডেল মসজিদের উদ্বোধনী দিনে প্রথম যোহরের নামাজ আদায় করেন মুসল্লিরা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল