
রবিউল হাসান লায়ন: ৬০ দিনের ৮ কার্যক্রমের ঘোষণা করলেন জামালপুরের নবাগত পুলিশ সুপার। জনবান্ধব পুলিশিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে আগামী ৬০ দিনের পুলিশিং কার্যক্রম এবং ৮টি অঙ্গীকার নিয়ে মাঠে কাজ করার ঘোষণা দিয়েছেন নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
শনিবার বিকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় নবাগত পুলিশ সুপার আগামী ৬০ দিনে ৮টি কার্যক্রম হাতে নিয়ে সেগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টক টু এসপি হট লাইন, মাদক, জুয়া, মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করন, ইভটিজিং ও নারী নির্যাতন পুলিশ বুলেটিন প্রকাশসহ অপরাধ দমনে শক্ত অবস্থানের কথা সাংবাদিকদের তুলে ধরেন।
সভার শেষে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামালপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সিমা রানী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেন, দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি ধর, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, মডেল প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক শাহবুল আকন্দসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ২৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগ দেন। তিনি এর আগে পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি (মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি উইং) এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ে এবং শেরপুর পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা