
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জেের ভৈরবে শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামে কাউয়া বাড়ীর ইরাক প্রবাসী রাশেদ আহমেদ তারেখের বাড়িতে এক মাসের মধ্যে ২বার ডাকাতির ঘটনায় সাবেক ইউপি সদস্য জাহের মেম্বার কে প্রধান আসামি করে ভৈরব থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ২৭ জুলাই ২০২৩ ইং রাত আনুমানিক ১০ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিতভাবে সাবেক ইউপি মেম্বার জাহের মিয়ার হুকুমে একদল সন্ত্রাসী ও ডাকাতদল ,দেশীয় অস্ত্র রামদা,ছুরি নিয়ে ইরাক প্রবাসী রাশেদ আহমেদ তারেক এর চাচা রজব আলী (৭০) এর বাসায় হামলা চালায়। বাড়িতে থাকা রজব আলী (৭০), ও স্ত্রী মাজেদা বেগম, রজব আলীর ছেলের বড় ছেলে সৌদি প্রবাসী মনির মিয়ার ঘরে হামলা চালায়। এসময় টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটপাট ও মারধর করে রাশেদ আহমেদ তারেখের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করে।
রজব আলী বলেন আমার ভাতিজাদের সব ঘর লুটপাট ও ভাংচুর করে এবং সব কিছু লুটপাট করে নিয়ে যায়। আমাদের বাড়ির বেশির ভাগ মানুষ প্রবাসী সবার ঘরে প্রচুর পরিমানে স্বর্ণালংকার এবং নগদ টাকা ছিল সব লুটপাট করে আমাদের নিঃস্ব করে দেয়। সাবেক ইউপি মেম্বার জাহের মিয়ার হুকুমে অহেদ মিয়া (৩৮,স্বাধীন মিয়া (২২),ফাহাদ মিয়া (২৫),মাসুদ মিয়া (৪৫),সহ ২০/২৫ জনের একটি সন্ত্রাসী ডাকাতদল আমাদের সব কিছু লুটপাট করে নিয়ে যায়। আমাদের যে ক্ষতি করেছে তার সুষ্ঠু বিচার চাই।
একই ঘটনা ঘটে গত ৪ জুলাই মঙ্গলবার গভীর রাতে রাশেদ আহমেদ তারেখের বৃদ্ধা মা আনোয়ারা বেগম (৭০) কে অস্ত্রের ভয় দেখিয়ে এবং গলায় কাপড় পেচিয়ে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে হত্যা চেষ্টা চালায় ডাকাত দল। রাশেদ আহমেদ তারেখের মা জানান ডাকাত দলের সদস্য একই গ্রামের মৃত ছিদ্দু মিয়ার ছেলে জাহাঙ্গীর (৪০), জসিম মিয়ার ছেলে সাগর (২৫), মিয়া চান মিয়ার ছেলে হাবিবুর সহ আরো ৭/ ৮ জন ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭লাখ ৪২ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এঘটনায় ইরাক প্রবাসী রাশেদ আহমেদ তারেখের ভাই মোক্তার মিয়া বাদী হয়ে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করে।
এবিষয়ে সাবেক ইউপি মেম্বার জাহের মিয়ার সাথে কথা বললে তিনি জানান আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। তিনি আরো বলেন একই বংশের রজব আলীর ভাতিজা জুনায়েদ আমার রাজনৈতিক ব্যক্তব্য ফেসবুকে আপলোড নিয়ে নেতি বাচক মন্তব্য করায় তা আমার বাড়ির লোকজন দেখার পর আমার বাড়ির লোকজন এবং ভাতিজারা তাদের বাড়িঘর ভাংচুর করেছে। রজব আলীর বংশের লোক আমার নামে আগেও ১১টি মামলা করেছেন যদি এখন ফের মামলা দেয় তাহলে ১২ টি হবে। হামলায় আহত ৩ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
উক্ত ঘটনায় ভৈরব থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আলম বলেন, উক্ত ঘটনায় রজব আলী বাদী হয়ে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন শ্রীনগর ইউনিয়ন ভিট পুলিশিং ইনচার্জ ভৈরব থানার উপ-পরিদর্শক ওসমানগণি। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল