হোম » সারাদেশ » গাইবান্ধার বাদিয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত‌্যু

গাইবান্ধার বাদিয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত‌্যু

শাহজাহান সিরাজ:গাইবান্ধা সদর উপজেলায় পুকুরের (‌ডোবা) পানিতে ডুবে মিজানুর রহমান (৪) ও জান্নাতী আক্তার (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা ও ভাগনি। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের শিমুলতাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।নিহত মিজানুর রহমান ওই গ্রামের আনছার আলীর ছেলে ও জান্নাতী আক্তার আজাদুল ইসলামের মেয়ে।
স্বজনরা জানায়, ঐ সময় মিজানুর ও জান্নাতি বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি পুকুরে শিশুদের মরদেহ ভাসতে দেখা যায়।
এ ব্যাপারে বাদিখালি ইউনিয়ন পষিদের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম সবুজ বলেন, এই এলাকায় পুকুরের পানিতে ডুবে দুইজন শিশুর মৃত্যুর খবর শুনেছি। এমন ঘটনা খুবই দুঃখজনক।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!