হোম » সারাদেশ » নাটোরের নলডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত

নাটোরের নলডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্ত

মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ  নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের নলডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১ টার দিকে বারনই নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।এর আগে উপজেলা পরিষদ থেকে এক ব্যানার ফেস্টুন নিয়ে বণাঢ্য র‌্যালি বের করা হয়।পরে উপজেলা পরিষদ হলরুমে এক মৎস্যচাষী ও মৎস্যজীবিদের নিয়ে এক আলোচনা সভা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর প্রমুখ।পরে বিভিন্ন কাটাগড়িতে ৬ জন কে সম্মননা ক্রেষ্ট দেওয়া হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!