
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে নকল ফেনসিডিল বিক্রির অভিযোগে থানার গাড়ী চালক কনষ্টেবল মাদিন খানকে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে । বুধবার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের আদেশে রাতেই তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম।
জানাযায়, ভৈরব থানার পিকআপ ভ্যান চালক কনষ্টেবল মাদিন খান সোমবার রাতে শহরের নিউটাউন এলাকার বাসিন্দা আল-আমিনকে ফোন করে জানায় তার কাছে ১১ বোতল ফেনসিডিল আছে তা বিক্রি করবে । বার বার তাকে ফোন দিলে পরে সে থানার উপ-পরিদর্শক ওসমান গণিকে অবগত করে । পরে ওসমান গণির সোর্স হৃদয়ের মাধ্যমে ২০ হাজার টাকার বিনিময়ে মাদিন খানের বাসা থেকে ১১ বোতল ফেনসিডিল আনে । ফেনসিডিল আনার পর দেখা যায় বোতলের ভিতর চিনির সিরা । এগুলো নকল ফেনসিডিল । পরে ফেনসিডিল ক্রেতা টাকা ফেরত চাইলে মাদিনের সাথে তর্ক বিতর্ক হয় । পরে বিষয়টি লোকমুখে জানাজানি হয় । শুধু তাই নয় মাদিন খান থানায় যোগদানের পর থেকে নানা অনিয়মে জড়িয়ে পরেন । তিনি সাদা পোষাকে দূর্জয় মোড়ে দাড়িয়ে নিরাপদে মাদকের চালান পাচার করে বলে অভিযাগ রয়েছে ।
তবে এ বিষয়ে অভিযুক্ত মাদিন খান অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাসাঁনো হয়েছে ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল