এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জনাব মোঃ স্নিগ্ধ আখতার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শরাফত ইসলাম এবং অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ, সদর থানা, বগুড়া ও জনাব মোঃ শাহীনুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সদর থানা, বগুড়ার তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়াতায় ঢাকা গাজীপুর মেট্রো এলাকার অন্তর্গত পূবাইল থানাধীন মীরের বাজার চৌরাস্তা হতে ডাকাত দলের সদস্য ১। মুকুল (৫০), পিতা-মোঃ কাদের, সাং-তেলিহাটা, থানা-গাবতলী, জেলা-বগুড়া ২। মোঃ মিলন প্রাং (৩৭) পিতা মোঃ সোলায়মান প্রাং, সাং-মালগ্রাল, থানা-গাবতলী, জেলা-বগুড়া, ৩। মোঃ মতিউর রহমান (৩০) পিতা মোঃ শাফু মিয়া, সাং-বাইগুনি, থানা-গাবতলী, জেলা-বগুড়া, ৪। মোঃ বাদশা প্রাং (৪০) পিতা মৃত লইবক্স, সাং-মাঝবাড়ী, থানা-গাবতলী, জেলা-বগুড়া, ৫। মোঃ ফেরদৌস আলম (৪০) পিতা মোঃ আজমল হোসেন, সাং- দেবরাজপুর থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ, ৬। মোঃ নূরনবী শেখ (২৮) পিতা মোঃ মজিবর শেখ, সাং- রামবৃষ্ণপুর কোদলাদিগর, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ, ৭। মোঃ সাজু (৩৪) পিতা মৃত মাজেদ বেপারী, সাং- চর কাজল থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীদেরকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক যাহার রেজি নং- ঢাকা মেট্টো-ড-১৪-৮৪৯৫ সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের দেওয়া তথ্য মতে তাদের সহযোগী অপর দুই আসামী ৮। মোঃ মমিন (৪৫) পিতা মৃত আকালিয়া সাং-কালিয়া হারিপুর, থানা ও জেলা-সিরাজগঞ্জ, ৯। মোঃ মাসুদ রানা (২৫) পিতা মোঃ রকিব হোসেন, সাং-কালিয়া হরিপুর, থানা ও জেলা-সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করে তাদের হেফাজত হতে বগুড়া সদর থানার মামলা নং-৫৪ তারিখ-১৭/০৭/২০২৩ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলার লুন্ঠিত ০২ টি সাদা কালো ছোপ বিশিষ্ট হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী গরু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতেরা গত ইং-১২/০৭/২০২৩ তারিখ রাত্রী অনুমান ০২:৪০ ঘটিকার সময় বাদী আবু নূর মোঃ ওয়ালিদ এর মালিকানাধীন বগুড়া সদর থানাধীন এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী গ্রামস্থ জুরাইদা ডেইরী এন্ড ফিস ফার্মের মধ্যে প্রবেশ করে ফার্মে পাহারত নাইট গার্ডকে ধারালো অস্ত্র দ্বারা হত্যার হুমকী প্রদান পূর্বক হাত পা ও মুখ বেঁধে নাইট গার্ডের রুমের মধ্যে আটক রেখে উক্ত ফার্মে থাকা ০৬ (ছয়)টি গরু তাদের সঙ্গে থাকা ট্রাকে উঠিয়ে নিয়ে যায়। আটককৃত ডাকাতগন আন্তঃ জেলা ডাকাত দলের সক্রীয় সদস্য তারা সংবদ্ধভাবে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ডাকাতি সংঘটিত করে বলে জানা যায়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশে বিভিন্ন জেলার থানায় একাধিক মামলা রয়েছে। বর্ণিত মামলা তদন্তাধীন আছে। আসামীদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে।
গ্রেফতারকৃত ডাকাত মুকুল এর বিরুদ্ধে চুরি ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্তে ০৪টি মামলা আছে, ডাকাত মিলন বিরুদ্ধে ০২টি চুরি মামলা, আসামী মোঃ মতিউর রহমান এর বিরুদ্ধে ০২টি চুরি মামলা, বাদশা এর বিরুদ্ধে ০৩টি, ফেরদাউস আলম এর বিরুদ্ধে ০২টি মামলা, নূর নবী শেখ এর বিরুদ্ধে ০৯টি মামলা, শাজাহান এর বিরুদ্ধে ০৩টি মামলা, খলিল ব্যাপারী এর বিরুদ্ধে ০৩টি মামলা রয়েছে মর্মে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে পাওয়া যায়। এছাড়াও গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে মতিন ড্রাইভার গাবতলী থানা তার বিরুদ্ধে গাবতলী থানায় ১টি সিআর সাজা ও ২টি জিআর ওয়ারেন্ট আছে এবং মুকুল ড্রাইভার এর বিরুদ্ধে গাবতলী থানায় ৩ টি জিআর ওয়ারেন্ট আছে। তাছাড়া ও মুকুল ডাইভারের বিরুদ্ধে সদর থানায় ৪টি জিআর ওয়ারেন্ট আছে ।
আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ