
শাহজাহান সিরাজ: গাইবান্ধা শহরের মেডিকেল মোড় থেকে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব। এসময় রিয়াজ উদ্দিন রাজিব (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার হওয়া রিয়াজ উদ্দিন রাজিব পিরোজপুর জেলার মাঠবাড়ীয়া উপজেলার বড় হারজী (হাওজী) গ্রামের আব্দুল হকের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় গাইবান্ধা শহরের মেডিক্যাল মোড় এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে রাজিবের কাছ থেকে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত রাজিবকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান