
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আদমদীঘির মুরইল বাজার এলাকায় রবিবার (১৬ জুলাই) দুপুরে ২টায় পশ্চিম দিকে জুপি গাড়ি নামক স্থানে থেকে এক অর্ধ গলিত অজ্ঞাত (৩০) লাশ উদ্ধার করে পুলিশ।
তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা, ১০/১৫ দিন আগে কোন এক রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। স্থানীয়রা অর্ধ গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাইল করিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশের মাথা ও উপরের অংশ কংঙ্কাল ও অক্ষত দুই পা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে লাশের শরীর অর্ধেক শিয়ালে খেয়েছে।
লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআই এর একটি দল চেষ্টা করছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন