হোম » সারাদেশ » ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন পীরগ‌ঞ্জের তাজ‌রিয়ান

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন পীরগ‌ঞ্জের তাজ‌রিয়ান

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও ) প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ  উপজেলার সন্তান  তাজ‌রিয়ান। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন  ও সাধারণ সম্পাদক ওয়ালী আশিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তাঁকে সদস্য মনোনীত করার পর পীরগঞ্জ উপজেলায় তার পরিবার, এলাকাবাসী ও  শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের হাওয়া।  তি‌নি গত ক‌মি‌টি‌তে (আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য)  এর সময় শৃঙ্খলা উপ কমিটির ৩০ তম জাতীয় সম্মেলনে ছাত্রলীগের  সদস‌্য ছি‌লেন ।
কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য তাজ‌রিয়ান ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের বিরহলী গ্রামের সাবেক শ্রমিকলীগ নেতা  মরহুম রায়হান হা‌বি‌ব ও পারভীন সুলতানার একমাত্র সন্তান ।
অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তারজিয়ান  বলেন, বিভিন্ন সংকটকালীন সময়ে ছাত্রলীগের কর্মী হিসেবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আন্দোলন সংগ্রামে সর্বদা সচেষ্ট থাকবো ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!