
মোস্তাফিজুর রহমান, নাটোর জেলা প্রতিনিধি: মিনি কক্সবাজার খ্যাত নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিলা, বিলজোয়ানী পাটুল এলাকায় মাটি কেটে নতুন রাস্তা উদ্বোধন করা হয়েছে।
এই রাস্তা দিয়ে হালতি বিল থেকে ১১ টি গ্রামের লক্ষ লক্ষ মানুষের উৎপাদিত ধান,গম,পেয়াজ,ফুট্টা , পাট সহ অন্যান্য আবাদি ফসল কেটে কৃষকের ঘরে তুলা হয়। এই সড়কটি নির্মিত হওয়ায় প্রায় ১১ টি গ্রামের লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটেছে বলে জানান উপস্থিত এলাকার সাধারণ কৃষকরা।
সড়কটি নির্মিত হয়েছে ১৬ শ ৫০ কিলোমিটার। সড়কটি নির্মান কাজ এর মধ্যে শেষ হয়েছে তাই এলাকার কৃষকদের মাঝে ফুটেছে হাসি।
প্রকল্পটি বাস্তবায়নে নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সহযোগিতায় পিপরুল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক দেওয়ান মোঃ শাহজালাল এর তত্ত্বাবধানে রাস্তাটি পরিপুর্নতা হওয়ায় এলাকা বাসী সংসদ সদস্য ও দেওয়ান মোঃ শাহজালালকে আন্তরিক অভিনন্দন ও তাদের দীর্ঘায়ু কামনা করেন।
দেওয়ান মোঃ শাহজালাল বলেন দীর্ঘদিন যাবত জনসাধারনের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্যর মাধ্যমে কাজ টি সম্পুর্ন করা সম্ভব হয়েছে যা আজ দৃশ্যমান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান