হোম » শিক্ষা » নাটোরেরে লডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট বিতরণ

নাটোরেরে লডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট বিতরণ

মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা ( নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ট্যাবলেটসমূহ মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার হিসেবে এমপিওভূক্ত মাদ্রাসাসমূহের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৯ম ও ১০ম শ্রেণির সমন্বিত মেধা তালিকার মধ্যে থেকে ১ম তিনজন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নলডাঙ্গা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও নলডাঙ্গা উপজেলা প্রশাসন এর সহযোগিতায়
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসার রেহেনা পারভিন লিপি’র সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা কৃষি কর্মকর্তা ফোজিয়া ফেরদৌসী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর আলী, সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু, জেলা পরিষদের সাবেক সদস্য রইচ উদ্দিন রুবেল
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!