
রবিউল হাসান লায়ন : সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন। শুক্রবার দুপুরে জামালপুর প্রেসক্লাবের মিলনায়তনে জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শওকত জামানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক জুলফিকার মোহাম্মদ জাহিদ হাবিব, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন, চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, অন-লাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি সাইদুর রহমান , দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, একুশে টিভির সাংবাদিক মুক্তা আহাম্মেদ, জামালপুর রিপোটার্স ইউনিটের সভাপতি আতিকুর রহমান রোকন, জামালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, ডেইলি স্টারের জামালপুর প্রতিনিধি শহিদুল ইসলাম নিরব, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ জামাল, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, জামালপুর অন-লাইন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা অবিলম্বে মামলার এজাহারভুক্ত সকল আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসময় তারা সাংবাদিক নাদিম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন