
জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারা আইএফআইসি ব্যাংক গোলাপনগর শাখার উদ্যোগে মধুমাস উৎসব পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০শে জুন) উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন দেশীয় মৌসুমি ফল দিয়ে ব্যাংকে আসা গ্রাহক ও সেবা গ্রহণকারীদের আপ্যায়ন করা হয়।
শাখা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মাকসুদুর রহমান খান জানান, বাংলাদেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি। ব্যাংকটি দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার গৌরব অর্জন করায় এই আনন্দ গ্রাহকদের সাথে ভাগাভাগি করতে মধুমাস উৎসবের আয়োজন।
তিনি আরো বলেন, আমাদের মূল্য লক্ষ গ্রাহকদের সেবা প্রদান করা। ব্যাংকের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, সুসম্পর্ক ও আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটানো।
তাই মধুমাসে দেশীয় ফল আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, লটকন, ডাব, আনারস দিয়ে আজ ব্যাংকে আগত সকল গ্রাহকদের আপ্যায়ন করা হচ্ছে। এতে আশা করি ব্যাংকের সুনাম ও ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে আন্তরিকতা এবং সুসম্পর্ক টিকে থাকতে সাহায্য করবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল