হোম » সারাদেশ » ধুনটে মাদ্রাসা ভবন নির্মাণে পাশে দাঁড়ালো গোলাম রাব্বানী ফাউন্ডেশন

ধুনটে মাদ্রাসা ভবন নির্মাণে পাশে দাঁড়ালো গোলাম রাব্বানী ফাউন্ডেশন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে খাতুনে জান্নাত ফাতেমা রাঃ মহিলা মাদ্রাসার ভবন নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করে পাশে দাঁড়ালেন গোলাম রাব্বানী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ পুত্র ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আসিফ সিরাজ রাব্বানী সানভী প্রতিনিধির মাধ্যমে অনুদান প্রদান করেন। উপজেলার গোপালনগর ইউনিয়নের কালিতলা গ্রামে শুক্রবার ১৬ জুন ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপনের সময় ফাউন্ডেশনের কর্মকর্তা ওমর ফারুক উপস্থিত ছিলেন।
এ সময় মাদ্রাসার সভাপতি হাবিল উদ্দিন, চৌকিবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা, মথুরাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বুলবুল আহমেদ রঞ্জু, গোপালনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মোমিন, বগুড়া জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু সহ মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!