
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন কিশোরগঞ্জ ১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি।শুক্রবার (১৬ জুন) বিকালে উপজেলা পরিষদ হলরুমে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলার ৬টি ইউনিয়নের ১৮ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
নারী ইউপি সদস্যরা স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে এ সেলাই মেশিন বিতরণ করেন। পরে তিনি রোপা আমন চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, উপজেলা কৃষি অফিসার এ কে এম শাহজাহান কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ আফাকুল ইসলাম নাটু, গোবিন্দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. সাইদুর রহমান,পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম প্রমূখ। উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা