
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজাররের মহেশখালীতে হাইয়েস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লিটন পাল (৪২) নামে একজন স্কু্ল শিক্ষক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনইজন।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৪টার সময় জনতাবাজার-কালারমারছড়া-সড়কের উত্তর নলবিলা চালিয়াতলি চিতাখুলী -মাতারবাড়ী রাস্তার মাথায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন পাল মহেশখালী উপজেলার পালপাড়া এলাকার অমল পালের ছেলে।
ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে ভর্তি করায় তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী। এসময় সিএনজির ড্রাইবার ও আহত হয়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে বদরখালী ফেরীঘাট থেকে একটি যাত্রীবাহী সিএনজি গোরকঘাটা উদ্দেশ্যে ছেড়ে যায়। সিএনজিটি চালিয়াতলি চিতাখুলা টানিং এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা বদরখালী- চকরিয়া গামী হাইয়াসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী মাস্টার লিটন পাল নিহত হয়। আর তিনজন গাড়ী থেকে চিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী সড়ক দুর্ঘটনায় একজন নিহতের হওয়ার খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের