
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় মো. হুসাইন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার জমজ ভাই মো. হাসান (১৩)।কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পুলেলঘাট বাজার সংলগ্ন কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত হুসাইন (১৩) ও আহত মো. হাসান উপজেলার আদর্শপাড়ার মো. সোহেল মিয়ার ছেলে।তারা উভয়েই কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে দুই ভাই বাইসাইকেলে করে আইসিটি পরীক্ষা দিতে স্কুলের যাচ্ছিল।
তাদের পরনে ছিল স্কুল ইউনিফর্ম। স্কুলের সামনে পৌঁছালে একটি প্রাইভেটকার তাদের বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে হুসাইন ও হাসান গুরুতর আহত হয়।
এ অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক হুসাইনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য হাসানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ