
আব্দুল কাদের: “বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর বদলগাছীতে মহিলাজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড মিশন প্রেয়ার লীগ (ল্যাম্ব হাসপাতাল), পার্বতীপুর, দিনাজপুর এর বাস্তবায়নে এবং বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ১৪ জুন বেলা ১১ টায় হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত অবিতকরণ সভায় শুরুতে পবিএ কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক হাসানুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসাদুজ্জামান, ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন, প্রোগ্রাম সহকারী তোজাম্মেল হক, ভুক্তভোগী মুক্তা বেগম প্রমুখ।
উক্ত সভায় বদলগাছী উপজেলার কর্মরত ১৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আগামী ২৬জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বদলগাছীতে ল্যাম্ব হাসপাতাল, পার্বতীপুর, দিনাজপুরের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা