
রাউজ আলী, বেড়া-সাথিয়া (পাবনা) প্রতিনিধঃ সড়ক দুর্ঘটনা রোধে করণীয় নির্ধারণে পাবনার বেড়া ও সাথিয়ায় নিরাপদ সড়কবিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাধপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে বুধবার দুপুরে সাথিয়া উপজেলার সি এন্ড বি বাস স্ট্যান্ডে এ সভায় সভাপতিত্ব করেন মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকার।
যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক এম রুহুল, সাংবাদিক রাউজ আলী, সাংবাদিক রফিকুল ইসলাম সান,সাংবাদিক হারুনুর রশিদ,হাইওয়ে থানার এস আই চয়ন বর্মন, বেড়া ট্রাক মালিক সমিতির সভাপতি নওশাদ আলম বাবু সহ মালিক ও ড্রাইভার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান