
রবিউল হাসান লায়ন: জামালপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে উপ-নির্বাচনে মোছা. ফাতেমা বেগম মেঘলা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার (১২ জুন) নির্বাচনে ভোট শেষে সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষের পক্ষে ফলাফল ঘোষণা করেন উপ-নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার ও শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।
নির্বাচনে মোছা. ফাতেমা বেগম মেঘলা আংটি প্রতীকে ২ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজনীন আক্তার অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৪০ ভোট। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। উপ-নির্বাচনে মোট ১০ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২৯ হাজার ৬৯১ জন।
এর মধ্যে ৮ হাজার ৫৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে কোন ভোট বাতিল হয়নি।
উল্লেখ্য, জামালপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর তাছলিমা আক্তার চলতি বছরের ১৩ মার্চ শারীরিক অসুস্থতার কারণে ইন্তেকাল করলে পদটি শূন্য হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল