
এম এ রাশেদ: বগুড়ার শিবগঞ্জে হালখাতার মাইক টাঙাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ই জুন) বেলা ১১ টায় উপজেলার দেউলী ইউনিয়নের রহবল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আরাফাত রহমান(২০)। তিনি রহবল মধুপুর গ্রামের সার ব্যবসায়ী আব্দুুল হান্নানের ছেলে ।
স্থানীয়রা জানান, সোমবার আরাফাতের বাবার সারের দোকানে হালখাতা অনুষ্ঠান ছিলো। এ উপলক্ষে সকাল ১১ টায় বৈদ্যুতিক সংযোগ চালু রেখে মাইক টাঙাতে যান আরাফাত।
এসময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান