হোম » সারাদেশ » শিবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবক নিহত

শিবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবক নিহত

এম এ রাশেদ: বগুড়ার শিবগঞ্জে হালখাতার মাইক টাঙাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ই জুন) বেলা ১১ টায় উপজেলার দেউলী ইউনিয়নের রহবল বাজারে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আরাফাত রহমান(২০)। তিনি রহবল মধুপুর গ্রামের সার ব্যবসায়ী আব্দুুল হান্নানের ছেলে ।

স্থানীয়রা জানান,  সোমবার আরাফাতের বাবার সারের দোকানে হালখাতা অনুষ্ঠান ছিলো। এ উপলক্ষে সকাল ১১ টায় বৈদ্যুতিক সংযোগ চালু রেখে মাইক টাঙাতে যান আরাফাত।

এসময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!