
সাইফুল্লাহ সাইফ: কিশোরগঞ্জে ৪ লাখ ৯৯ হাজার ৭শ’ ১৭ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রাউন্ডে আগামী ১৫-১৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫৮ হাজার ৭শ’ ৭৪ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৪০ হাজার ৯৪৩ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
রোববার (১১ জুন ) বিকেলে কিশোরগঞ্জ সিভিল সার্জন সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত
সাংবাদিক অবহিতকরণ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, ১৫-১৮ জুন চারদিন ব্যাপী এ ক্যাম্পেইনে ২ হাজার ৭৭৪টি কেন্দ্রে শিশুদের এ টিকা
খাওয়ানো হবে। এ কাজে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ১ হাজার ২৫১ জন ও ৫ হাজার ৫৪৮ স্বেচ্ছাসেকসহ মোট ৬ হাজার
৭৯৯ জন কর্মী ক্যাম্পেইন সফল করতে নিয়োজিত থাকবেন।
সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (কো-
অর্ডিনেটর- ডিডিসি) ডা.আলপনা মজুমদারসহ সাংবাদিকগণ আলোচনায় অংশ নেন। এসময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা