
রাউজ আলী: পাবনার বেড়া উপজেলাধীন কাকেশ্বর নদীতে গোসল করতে নেমে আক্কেল সরদার (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছে।
রবিবার(১১ জুন) দুপুর ২টার দিকে উপজেলাধীন কাকেশ্বর নদীর মাছখালী এলাকায় এ ঘটনা ঘটে।আক্কেল সরদার মোহনগঞ্জ গ্রামের মৃত মিনহাজ সরদারের ছেলে।
নগর বাড়ি নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাকেশ্বর নদীর মাছখালী এলাকায় গোসল দিতে নেমে মাছখালী হইতে সাঁতার কেটে নদীথে গুচ্ছ গ্রামে যাবার সময় আক্কেল সরদার পানিতে ডুবে মারা গিয়েছে।
লাশ উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে একটি ইউ ডি মামলা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন