
গোলাম রব্বানী দুলাল: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আব্দুল রাজ্জাক (৬০) নামের এক মাদুর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত আব্দুল রাজ্জাক রাণীনগর উপজেলার মধ্য রাজাপুর গ্রামের মৃত আতোয়ার হোসেনের ছেলে।
সোমবার (৫ জুন) দিবাগত রাত ২টা ৪৫মিনিটের দিকে খুলনা থেকে চিলাহাটি গামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত আব্দুল রাজ্জাক একজন মাদুর ব্যবসয়ী। কুষ্টিয়াতে মাদুর বিক্রয় করে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে বাড়িতে আসছিলেন তিনি।
রাণীনগর স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের স্টোপেজ না থাকায় ট্রেনটি সান্তাহারের দিকে আসার সময় সান্তাহার ইউনিয়নের পান্নাতপুর এলাকায় রেলওয়ে ব্রিজ সংস্কারের কাজ চলার জন্য ট্রেনের গতি কমালে চলন্ত ট্রেনে থেকে নামার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে বাদী না থাকায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ