
মোঃ শরিফ উদ্দিন: বিশ্ব পরিবেশ দিবসে শেরপুরে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
৫ জুন সোমবার বিকেলে শেরপুরের বিভিন্ন মাঠে গাছের চারা লাগিয়ে এ কর্মসূচির উদ্ভোধন করেন সংগঠনের সদস্যরা।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন, শেরপুর প্রেসক্লাবের সদস্য বুলবুল আহম্মেদ, আজকের তারুণ্যের সিনিয়র সভাপতি জাহিদুল খান সৌরভ, সহ-সভাপতি তৌহিদুর রহমান, যুগ্ম- সাধারণ সম্পাদক শাহরিয়ার শাকির, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ যুবায়ের, দপ্তর সম্পাদক রাজন মোদক, সদস্য সাঈদ আহম্মেদ সাবাব প্রমুখ।
এ দিন তারা জেলার বিভিন্ন শিক্ষা- প্রতিষ্ঠানের মাঠে বৃক্ষরোপন করেন। এসময় বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গীকার হিসেবে ১ হাজার গাছের চারা রোপনের কথা জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান