
জেএম.মমিন: নানা আয়োজনে ভোলার বোরহানউদ্দিনে পালিত হয়েছে দুর্নীতি বিরোধী দিবস। “দুর্নীতির সইবোনা,করবোনা,মানবোনা,” এই শ্লোগানে সোমবার সকালে ( ৫ জুন ) দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতা বির্তক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বোরহানউদ্দিন মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. সোহরাব হোসেন এর সভাপতিত্বে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদেরভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া।
‘ প্রতিরোধ নয়,দমনই দুর্ণীতি নির্মুলের কার্য়করী উপায়”’ এ বিতর্ক বিষয় নিয়ে বোরহানউ্দ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজয়ী হয় পক্ষ দল বোরহানউদ্দি বালিকা বিদ্যালয় ও রানার্স আপ হয় বিপক্ষ দল বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়। সেরা বিতার্কিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা।দুর্ণীতি কুফল বিষয়ক রচনা প্রতিযোগিতায় প্রথম হন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী গৌরি দাস।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও ইত্তেফাক প্রতিনিধি মনিরুজ্জামান, প্রধান শিক্ষক তহমিনা বেগম, উপজেলা দুদকের সাবেক সম্পাদক ফসিউর রহমান,দুদকের সহ সভাপতি মো. ইউনুছ প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান