
জয়পুরহাট প্রতিনিধিঃ “প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে ” শীর্ষক স্লোগানে জয়পুরহাটে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৫ জুন) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর তানভীর গাজী।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ অন্যান্যরা।
এ সময় পরিবেশের নানা সমস্যার দিক তুলে ধরে তার সমাধানে নানা পদক্ষেপ গ্রহণ করা হয় এবং আলোচনা সভা শেষে পরিবেশের উপর কুইজ প্রতিযোগিতার বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া