হোম » সারাদেশ » নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ সুপারিসহ কয়েক প্রকার মালামাল জব্দ করেছে বিজিবি 

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ সুপারিসহ কয়েক প্রকার মালামাল জব্দ করেছে বিজিবি 

মোহাম্মদ খোরশেদ হেলালী: বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির অধিনস্থ দৌছড়ি ইউনিয়নের লেমুছড়ি বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ডেকুবনিয়ার ছাড়া নামক স্থান থেকে শনিবার (৩ জুন) দুপুরে মালিকবিহীন ১৪০ কেজি বার্মিজ শুকনা সুপারি জব্দ করেছে। 
অপর দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবস্থিত কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ তুমব্রু বিওপির জোয়ানরা তুমব্রু বাজার পাড়া এলাকায় একই দিন সকালে অভিযান চালিয়ে মালিকহীন কয়েক প্রকারের বার্মিজ মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত এ-সব মালামালের মধ্যে রয়েছে ১৮কেজি শুকনা সুপারি, ৪ প্যাকেট কফি মিক্স ও ২২ বক্স পারফেক্ট গোল্ড।
উল্লেখ্য বাংলাদেশ মিয়ানমারের নাইক্ষ্যংছড়ি সীমান্তের দূর্গম কয়েকটি পয়েন্ট দিয়ে স্থানীয় চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা সীমান্তরক্ষী বিজিবি ও স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বার্মিজ গরুসহ বিভিন্ন প্রকার চোরাই পণ্য ও মাদকদ্রব্য বাংলাদেশে আসছে। চোরাকারবারিরা বিভিন্নভাবে হাত বদল করে সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে পাচার করে দিচ্ছে।
সীমান্তবাসীর মতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে থাকার পরে-ও থামছে না এ-সব চোরাচালান। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ও কক্সবাজারের ৩৪ বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিরামহীন ভাবে চোরাচালান প্রতিরোধে কঠোর তৎপরতা অব্যাহত রেখেছে। প্রতিনিয়ত আটক করছে  বার্মিজ গরু,সিগারেট ও মাদকদ্রব্যসহ অনেক মালামাল এর পরেও থামছে সীমান্ত চোরাচালান ব্যবসা। আবার স্থানীয় অনেকে জানান সীমন্তে অনেক দুর্গম জায়গা থাকার ফলে চোরাকারবারিরা বেপরোয়া হয়ে সুকৌশলে চোরাচালান ব্যবসা অব্যাহত রেখেছে চোরাকারবারিরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!