
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রতিপক্ষের রেকর্ডীয় জমি ‘জোরপূর্বক’ দখল করে পাকা-ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী এবিষয়ে গত বুধবার (৩১ মে) উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মৌজা ঘটকের আন্দুয়া, জে এল নং -৩৭, এসএ খতিয়ান নং-১৬ দাগ নং- ২০১২ জমি ১-১২ একর। তন্মধ্যে বিরোধীয় ১৮.৬৭ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে।
জমির দাবিদার মো. মোস্তফা কামাল মাঝি মির্জাগঞ্জ উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ (৪৮/২০২৩) দায়ের করেন। এতে গত ৩১ মে মির্জাগঞ্জ উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয় এবং ওই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত করে আগামী ১৪ জুন প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়।
বাদী মোস্তফা কামাল মাঝি ঘটকের আন্দুয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মাঝির ছেলে। বিবাদীরা হলেন- একই গ্রামের আনোয়ার মাঝি ( ৬৫), আরিয়ান শুভ ( ২৬), শিখা বেগম ( ৩০), মোসা. আঁচল বেগম ( ৩৫) মোসা. মনোয়ারা বেগম (৫৫)। জমির মালিক দাবিদার মোস্তফা কামাল মাঝি ও খালেক মোল্লা বলেন, ওই জমি আমাদের। বিবাদীরা জোরপূর্বক জমি দখল করে পাকা ঘর নির্মাণ করিতেছেন।
এ বিষয় মির্জাগঞ্জ উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত চলছে। কিন্তু বিবাদীরা ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে বিবাদী মো.আনোয়ার মাঝি আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই বলে দাবি করেন। তিনি বলেন, এই জমি আমাদের।
আমরা সেখানে কাজ করছি। তাদের সাথে এই জমি এওয়াজ বদল করা হয়েছে। আমাদের কাছে সালিসি রোয়েদাদও আছে। তাই আমরা ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাগঞ্জ থানার এসআই ইব্রাহীম মুঠোফোনে জানান, বিবাদী আনোয়ার মাঝিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল