
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ডাউয়াবাড়ী ঘুন্টিবাজারে এবারে বাজেটে তিস্তা মহাপরিকল্পনা অন্তর্ভুক্তি করনে ৫মিনিটের জন্য মানববন্ধন করেছে স্থানীয় তিস্তা পাড়ের জনগন।
আজ বৃহস্পতিবার (০১ জুন) তপ্ত রোদ উপেক্ষা করে ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. মশিউর রহমানের নেতৃত্বে মানববন্ধনে অংশ নিয়ে তিস্তা শাসন এবং খনন করে তিস্তা পাড়ের কয়েক লাখ মানুষের জীবন-জীবিকা নিশ্চিত করার দাবিতে বেলা ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়ে বক্তব্য রাখেন, সাইদুল ইসলামসহ আরো অনেকে।
আয়োজকদের দাবি, এবারের বাজেটে পদ্মাসেতুর মত নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বিল পাস করে কাজ করতে হবে এবং রংপুর বিভাগের বৈষম্য হঠাও, দারিদ্রতা কমার দাবী করেন হাজার হাজার মানুষ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি