হোম » সারাদেশ » রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন

মোঃ হাবিবুর রহমান, রবিবা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রবীন্দ্র উৎসব-২০২৩ উদযাপন করা হয়েছে। বুধবার (৩১ মে) দুপুর ২.৩০ টায় কবিগুরুর স্মৃতি বিজরিত  রবীন্দ্র কাছাড়ি বাড়ি মিলনায়তনে এ উৎসব উদযাপন করা হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে রবীন্দ্র উৎসবের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, এম.পি।এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম সম্পাদিত ‘গৌরবের বাংলাদেশ: শেখ মুজিব ও শেখ হাসিনা’ গ্রন্থের পাঠ উন্মোচন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত এবং নৃত্যনাট্য চিত্রাঙ্গদা মঞ্চায়িত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় শিক্ষামন্ত্রী বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনেক উদ্যোগ নিচ্ছেন, আশাকরি দ্রুতই ডিপিপি একনেকে উঠবে। তিনি আরো বলেন, বিশ্বকবির নামে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের পথচলা সুন্দর হোক এবং যে উদ্দেশ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেছেন তার সেই স্বপ্ন সফল হোক। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে শুভকামনা জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
সভাপতির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এঁর পৃষ্ঠপোষকতা পেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জাতির মনন নির্মাণে ভূমিকা রাখবে।
রবীন্দ্র উৎসবে আরো উপস্থিত ছিলেন কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. ফকরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!