
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ নগদ অর্থ সহায়তা করেছে।
শনিবার (২৭ মে) দুপুরে শাহপরীর দ্বীপ বাজারপাড়ার সরকার বাড়ি পুলিশ ফাঁড়ির মাঠে দ্বীপের ২৫০ পরিবারকে ৮ হাজার টাকা করে ২০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেয়া হয়।
ঘূর্ণিঝড় মোখার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ। এখানে তিনটি ওয়ার্ডে বসবাস করছেন ৩৫ হাজারের বেশি মানুষ। এরমধ্যে ৮ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বেশিরভাগ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড় পরবর্তী সময়ে দুঃখ কষ্টে দিনাতিপাত করা দ্বীপবাসীর পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ।
নগদ অর্থ সহায়তা নিতে আসা ৬০ বছর বয়সী শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বশির আহমদ বলেন, ‘আমি পঙ্গু লোক। আমার ১ ছেলে ৯ মেয়ে। ঘূর্ণিঝড় মোখায় ঘরবাড়ি হারিয়েছি। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথের ভিখারি হয়ে গেছি। আমার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। তাদের দেয়া ৮ হাজার টাকা পেয়ে আমার অনেক উপকার হয়েছি। বসুন্ধরা গ্রুপের মালিকের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি।’অন্য একজন জালিয়া পাড়া এলাকার সাহাব উদ্দীন নগদ অর্থ সহায়তা নিতে আসা সাংবাদিকদের জানান আমার পরিবারে ৪ মেয়ে ৩ ছেলে রয়েছে ঘুর্ণিঝড় মোখায় আমার ঘর বাড়ি বলতে নিংছিন্ন হয়ে গেছে আমি বসুন্ধরা গ্রুপ এর অর্থ সহায়তা অনেক উপকারে আসছে আমি সহ আমার পরিবার বসুন্ধরা গ্রুপ এর মালিকের জন্য আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করবো।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার ফারিহা ইয়াছমিন বলেন, ‘ঘূর্ণিঝড়ে এই এলাকার মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এই মুহুর্তে তাদের নগদ অর্থ সহায়তা দরকার। ঠিক সময়ে তাদের দুঃসময়ে বসুন্ধরা গ্রুপ পাশে থেকে অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়েছে। এই গরীব-অসহায় মানুষগুলোকে নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।’
বসুন্ধরা গ্রুপের নগদ অর্থ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, সাবেক যুন্ম সচিব নজির আহমদ, ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া, টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা আলী প্রমুখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য