হোম » সারাদেশ » গোকুল ইপির জনসাধারণের জন্য অ্যাম্বুলেন্স উপহার চেয়ারম্যানের : উদ্বোধন করলেন রিপু এমপি

গোকুল ইপির জনসাধারণের জন্য অ্যাম্বুলেন্স উপহার চেয়ারম্যানের : উদ্বোধন করলেন রিপু এমপি

রায়হানুল ইসলাম: শনিবার দুপুরে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়ার উপহারকৃত এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর)আসনের সংসদ সদস্য মোঃ রাগেবুল আহসান রিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান সফিক। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ইউনিয়নের ওয়ার্ড মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,আমন্ত্রিত অতিথিবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!