
রায়হানুল ইসলাম: শনিবার দুপুরে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়ার উপহারকৃত এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর)আসনের সংসদ সদস্য মোঃ রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান সফিক। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ইউনিয়নের ওয়ার্ড মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২