
এম এ রাশেদ: বগুড়া সদর উপজেলার গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার নিজস্ব অর্থায়নে ইউনিয়ন বাসীর দ্রুত চিকিৎসা সেবা প্রদানের জন্য শনিবার (২৭ই মে) দুপুরে এ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-০৬ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি।
ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক কাওসার আলী খোকন সরকার, ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শাহানারা বেগম শামিম হোসেন, নুর আলম মিলন, বজলুর রহমান, আব্দুল্লাহ আল কাফি, আমিনুর রহমান, ফাইন সহ আমন্ত্রিত অতিথি ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়েছে।
ইউনিয়নের উন্নয়নে কাজ করার জন্য চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া সকলের দোয়া ও সু পরামর্শ কামনা করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল