
এম এ রাশেদ: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫মে) দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জহুরুল ইসলাম। এতে আলোচক ছিলেন প্রতিষ্ঠানটির বাংলা বিষয়ের সহকারি শিক্ষক সোনিয়া পারভিন।
ঐ শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক নারগীছ আক্তার, মাছুরা খানম, কামরুন্নাহার, সহকারি শিক্ষক ইজাজুল করিম, সাকাওয়াৎ হোসেন, পলাশ চন্দ্র প্রমুখ। এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক