
মোঃ জাহাঙ্গীর আলম: মানিকগঞ্জের দৌলতপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ পালিত। সোমবার ২২শে মে সকাল ১০ ঘটিকার সময় দৌলতপুর উপজেলা অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়।
সচেতনতামূলক ভুমি সেবা সপ্তাহ-২০২৩, ২২ মে থেকে ২৮শে মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চালু থাকবে।
উক্ত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকারের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।
এসময় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার ইউপি চেয়ারম্যানগন, বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা, প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভূমির সকল প্রকার সুবিধা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা রয়েছে। সহকারী কমিশনার (ভূমি) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীনদের ভূমিসহ ঘরের নিশ্চয়তা প্রদান করেছেন,ভূমির সেবাও নিশ্চিত করতে হবে।
এছাড়া এখানে আরো উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, বাংলাদেশ সাংবাদিক সমিতির,উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিন্টু মোল্লা সহ মিডিয়ার বিভিন্ন কর্মীগন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২