
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের খেজুরতলি আরএইচডি থেকে দুর্গাদহ জিসি সড়ক ও গোপালপুর থেকে বাঁশকাটা সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার জাহিদ ইকবাল,পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আজম আলী, ভাদসা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান বুলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা