
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চকরিয়া সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে গতকাল বিকালে মসজিদের দ্বিতীয় তলায় পরিচালনা কমিটির অফিসে মজিদিয়া মার্কেটের জমি মসজিদের দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী।
লিখিত বক্তব্যে চকরিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী বলেন, ১৯৬৫ সনে আলহাজ্ব বদরুদ্দোজা হেলালী সাহেব স্থানীয় মুরব্বিদের সমন্বয়ে সোসাইটি বায়তুল মাওয়া জামে মসজিদ স্থাপিত করেন, পরবর্তী তিনি ১৯৮২ সনে মসজিদের উঠানে মজিদিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
১৯৯২ সালে মসজিদের নামে ৫৭ শতক জমি ক্রয় করেন। মসজিদের জমির ওপরে নির্মিত মার্কেটটি এতদিন ধরে মাদ্রাসার দখলে থাকলেও, বর্তমান কমিটির সভাপতি মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠাতার ছেলে আলহাজ্ব নাছির উদ্দিন মসজিদের মিটিং এ মসজিদের জমি মসজিদকে ফিরিয়ে দিতে অনুরোধ জানান।
কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ১৫ মে মার্কেটের দোকানদারদের অনুরোধ করা হয় পরবর্তী মাসের ভাড়া গুলো মসজিদ পরিচালনা কমিটির ব্যাংক হিসাবে জমা করার জন্য। এখানে কোন ধরনের চাঁদা দাবি করা হয়নি বলে জানান পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী। সংবাদ সম্মেলনে সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন ছাড়াও বক্তব্য রাখেন সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামেমসজিদের খতিব হাফেজ বশির আহমদ।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার