
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে আদমদীঘির পশ্চিম বাজার ব্রিজের নিকট থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের জালাল মিয়ার ছেলে লাল মিয়া ও এমদাদুল সরদারের ছেলে রনি সরদার। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পশ্চিম বাজার ব্রিজের নিকট পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি কালে উল্লেখিত দুই যুবককে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২